তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা তিনদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী সই করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন :
- টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার
- চাকরিচ্যুত হলেন স্পোটিফাইয়ের ২০০ কর্মী
- সিলেটে বজ্রপাতে কিশোরের প্রাণহানি; আহত ১
- সিলেট দুর্ঘটনায় হাসপাতাল পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- পাবনায় জানাজা থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু
- দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষিমন্ত্রী বলেন
- রাজধানীতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
- কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- সিলেট দুর্ঘটনায় হাসপাতাল পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
- পাবনায় জানাজা থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু
- ছয় অঞ্চলে ঝড়ের আভাস, তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই
- সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
- এফডিএ – এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
- সিলেট সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার প্রতি ২০ হাজার অনুদান
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ

Comments are closed.