ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অহিদ মিয়া (৫৭) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অহিদ মিয়া ওই এলাকার মৃত লোফা মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান,

‘অহিদ মিয়া বিভিন্ন পুকুরে মাছ চাষ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান অহিদ। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি।

রাতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাননি।

সকালে স্থানীয়রা তার মরদেহ কৃষি জমির ভেতরে  দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।’

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card