কক্সবাজারে জঙ্গল থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি বনবিটের রিজার্ভ বনভূমির জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) সকালে স্থানীয় লোকজন খুটাখালী  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তমব্রু এলাকায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘মঙ্গলবার (০৬ জুন)  সকাল আনুমানিক ৯টার দিকে খুটাখালী তমব্র এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা ছাগল ছড়াতে যাওয়ার সময় জঙ্গলের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পায়।
পরে ঘটনাটি স্থানীয় লোকজনকে জানানো হয়। লাশ দেখে মনে হয় দুই-তিনদিন আগে ওই ব্যক্তি মারা গেছে। শরীরে পচন ধরেছে। তার আনুমানিক বয়স ৬০ হতে পারে।
এদিন দুপুরের দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল ওই এলাকা থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের একটি ফরেনসিক টিম বিকেল পর্যন্ত লাশ শনাক্তের চেষ্টা চালায়।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,
‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল থেকে গলিত লাশটি উদ্ধার করে।
পরে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার  জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি