ইতিমধ্যেই অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধার ‘সোনার চর’ এবং ‘সুবর্ণভূমি’ নামক সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এরই মধ্যে ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘পাপী’ তে চুক্তিবদ্ধ হয়েছেন স্নিগ্ধা।
জানা গেছে, এই সিনেমাটি পরিচালনা করছেন সুলতান মজুমদার; এখানে তার বিপরীতে সহশিল্পী হিসেবে থাকবে জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা।
তৃতীয় সিনেমা নিয়ে ভীষন উচ্ছ্বসিত জানিয়ে স্নিগ্ধা বলেন,
‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী মেয়ে। তার একটা অতীত আছে, যা সবসময় যন্ত্রণা দেয়।
পাপড়ির জীবনটাই সংগ্রামী; মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়, এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে।
তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’
আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকরা ইতিবাচক ভাবে গ্রহণ করবে।
সিনেমাটির শ্যুটিং প্রসঙ্গে জানা গেছে,
‘পাপী’ সিনেমাটি আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।’
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি স্নিগ্ধা নিয়মিত মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করছেন। তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটি নিয়ে আশাবাদী এ নায়িকা।
স্নিগ্ধার ভাষায়, ‘অনেক যত্ন নিয়ে নির্মাতা সিনেমা দুটি নির্মাণ করেছেন। এতে দুটি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
আরও পড়ুন :

Comments are closed.