নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, বুধবার (৭ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘খবর পাওয়া মাত্রই আমাদের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
ঘটনাস্থলে উৎসুক মানুষের চাপ থাকার কারণে আমাদের কাজ করতে বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছিল।
পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিন ইউনিট যুক্ত হয়ে ৬ ঘণ্টা পর এই আগুন নিয়ন্ত্রণে আনে।’
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন :
- ‘দেশে ১৬.২৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষিমন্ত্রী বলেন
- বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
- সাতক্ষীরায় মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই আহত
- যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ
- কুমিল্লায় একই দড়ি থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
- বিএনপির আন্দোলনে আমাদের চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
- অক্ষয় কুমারকে দেয়া হলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’
- আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন সুনেরাহ
- ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে হত্যার চেষ্টা
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার

Comments are closed.