হিয়া দে’র এবারের ট্রলের বিষয় ‘স্বপ্নের পুরুষ’

‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে প্রথম টেলিভিশনের পর্দায় অভিনয় করেছিলেন হিয়া দে। এরপর দীর্ঘ বিরতি নিয়ে মাঝে আবারও সিরিয়াল অভিনয়ে ফিরে আসলেও সেই জনপ্রিয়তা আর পাননি তিনি।

প্রসঙ্গত, সদ্য ১৫ বছরে পা দিয়েছে হিয়া। সম্প্রতি হিয়ার একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা;

কেননা এই ভিডিওটিতে নিজের হবু স্বামীকে উদ্দেশ্য করে স্বরচিত একটি কবিতা পাঠ করতে শোনা গেছে তাকে।

‘এই কবিতায় কেমন হবে তার স্বপ্নের পুরুষ, ভবিষ্যত জীবনে তাদের সন্তানকে নিয়ে সুন্দর সংসার’ এই সবকিছুই উঠে এসেছে হিয়ার’ কবিতায়।

এদিকে, ‘হিয়া কি তবে প্রেমে পড়েছেন?এত কম বয়সে মনে নতুন অনুভূতির আনাগোনা শুরু হয়েছে তার?’-এই একটি প্রশ্নইহিয়া দে’র ভক্তবৃন্দদের মনে বারংবার জেগে উঠছে!

তবে নয়া প্রেমে হিয়া আদৌ পড়েছেন কি না সেই খোঁজ অবশ্য পাওয়া যায়নি।

কিন্তু এইভাবে ট্রল হলেও তার লেখা কবিতার প্রশংসা করেছেন অনেকেই। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।

উল্লেখ্য, হিয়ার একটি ছবি নিয়ে ব্যাপক ট্রল হয়েছিল। একটি ছোটে বডি হাগিং কালো পোশাকে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পোজ দিয়েছিলেন তিনি।

কেউ কটাক্ষ করে ‍লিখেছিলেন, ‘অল্প বয়সে পেকে গেলে এই অবস্থাই হয়’।

তবে হিয়া জবাব দিয়েছিলেন নিজের পোস্টের মধ্যে দিয়েই।

‘তার স্পষ্ট কথা, অনেকেই তাকে পছন্দ করেন না। কিন্তু সবার মতামত তার কাছে গুরুত্বও পায় না।

সঙ্গে অবশ্য তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছিলেন, গ্লাসটা ওয়াইনের হলেও পানীয়টা কিন্তু অন্য।’

এনএএন টিভি

Share this news as a Photo Card