যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ

যশোরের শক্তিশালী বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট অফিসে দেয়াল ধসে পড়েছে।

বুধবার (৭ জুন) রাত তিনটার দিকে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে আলিফ ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়,

‘আবাসিক এলাকার ভেতর একটি দোকানঘর ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করতো স্থানীয় খড়িডাঙ্গা গ্রামের পিচ্চি লিটন ওরফে সোলা লিটন।

পাশাপাশি সে আলিফ ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাক ও ট্রেইলারের ভাড়া ব্যবসা করতো।

অফিসের মালিক ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাবিবুর রহমান। ঘটনার পর থেকে পিচ্চি লিটন পলাতক। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন,

‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বিস্ফোরণে পাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পিচ্চি লিটন পলাতক। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card