কুমিল্লার হোমনা উপজেলায় একই দড়ি থেকে মা ও ছেলে মরদেহ ঝুলতে দেখা গেছে।
বৃহস্পতিবার( ৮ মে) বেলা পৌনে ১২ টার দিকে হোমনার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন ওই এলাকায় বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০)এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান,
‘বৃহস্পতিবার সকালে মরদেহ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি।’
তিনি আরও বলেন,
‘নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।’
আরও পড়ুন :
- ‘দেশে ১৬.২৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষিমন্ত্রী বলেন
- বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
- সাতক্ষীরায় মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই আহত
- যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ
- বিএনপির আন্দোলনে আমাদের চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
- অক্ষয় কুমারকে দেয়া হলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’
- আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন সুনেরাহ
- ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে হত্যার চেষ্টা
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার
