লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা জেলা বিএনপি।
১২.৫৫ মিনিটের দিকে মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছালে সেখানে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ।
পুলিশের বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান নেন।
সেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য বলেছিলেন— ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে।
ফেরির বিদ্যুৎ এখন কোথায়? এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দি করেছে। গোটা দেশকে বন্দিশালা করেছে।
এই পরিস্থিতির অবসানের জন্য সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এই সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে।
দুপুর ১টা ১০ মিনিটের দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।
পরে আরামবাগ মোড় থেকে বিএনপির কয়েকজন নেতা মতিঝিলের ওয়াপদা ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের দিকে রওনা দেন।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপির কয়েকজন নেতা এ ভবনের নিচে পৌঁছান। সেখানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
‘সারা দেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং এই খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে’ বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ৬ জুন ঘোষণা করে বিএনপি।
আরও পড়ুন :
- শেওলা স্থলবন্দর হিসেবে ১৫তম বন্দর যাত্রা শুরু
- আসন্ন এইচএসসি পরীক্ষার ১০টি বিশেষ নির্দেশনা জারি!
- পেঁয়াজের দাম কমে যাওয়ায় ক্রেতা দের কিছুটা স্বস্তি
- বিশ্বের জনপ্রিয় রেসলার আয়রন শেখ মারা গেছেন
- ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ পোশাক কারখানার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে
- যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধা র
- রাজধানীতে পানির দাবিতে কলস নিয়ে সড়ক অবরোধ
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- সিলেটে নদী থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
- কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- অবশেষে স্বস্তির বৃষ্টি
