বিশ্বের অন্যতম জনপ্রিয় রেসলার আয়রন শেখ মারা গেছেন। ওয়ার্ল্ড রেসলিং এন্টারনেইটমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক এ তারকার মৃত্যুর খবর তার নিজস্ব টুইটার পেজ থেকেই প্রকাশ করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বুধবার (৭ জুন) মৃত্যুর ঘোষণা দিয়ে আয়রন শেখের টুইটার পেজে বলা হয়েছে, ‘আজ, ভারাক্রান্ত মন নিয়ে
সত্যিকারের একজন কিংবদন্তিকে বিদায় জানাতে আমরা একত্রিত হয়েছি।
প্রাণবন্ত এবং একজন আইকনিক ব্যক্তিত্ব যিনি বিশ্বের পেশাদার রেসলিংয়ে অসামান্য অবদান রেখে গেছেন।’


রেসলিং দুনিয়ায় আয়রন শেখ নামে পরিচিত হলেও তার আসল নাম হোসেন খসরু আলী ভাজিরি। তার জন্ম হয়েছিল ইরানে।
নিজ মাতৃভূমিতেই রেসলিং শুরু করেন তিনি। আয়রন শেখ আশির দশকে যুক্তরাষ্ট্রে ব্যাপক খ্যাতি লাভ করেন। তাকে রেসলিংয়ের ‘অন্যতম সেরা ভিলেন’ হিসেবে দেখা হতো।
তিনি বিখ্যাত ছিলেন ‘বাঁকানো জুতা পরার জন্য, মুখ চেপে ধরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং যুক্তরাষ্ট্র বিদ্বেষী মনোভাবের জন্য।’
আয়রন শেখ ১৯৮৩ সালে তৎকালীন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে মাত্র এক মাস পর হাক হোগানের কাছে চ্যাম্পিয়নের বেল্ট হারিয়েছিলেন তিনি।
এছাড়া আয়রন শেখ আরব পুরুষদের মাথায় দেওয়ার বিশেষ পোশাক কেফিয়েহ পরে রেসলিংয়ের মঞ্চে উপস্থিত হতেন।
সূত্র: সিএনএন
আরও পড়ুন :
- এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট
- ধূমপান শরীরের জন্য ক্ষতিকর এটা ছাড়ার ১০ উপায়
- দীর্ঘসময় অফিসে বসে কাজ করার ফলে ওজন বেরে যায়
- ৮ জুন আজকের ভাগ্যরেখা অনুযায়ী যেনে নেই রাশিফল
- কুমিল্লায় একই দড়ি থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
- যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ
- আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- ৬১ বছর আগের বকেয়া বেতন পরিশোধ করলেন সোহরাব আলী!
- ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে হত্যার চেষ্টা
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার

Comments are closed.