দীর্ঘসময় অফিসে বসে কাজ করার ফলে ওজন বেরে যায়

খাদ্যাভ্যাসে অনিয়ম, শরীরচর্চা না করা, খাপছাড়া জীবনযাপনই ওজন বাড়ার অন্যতম কারণ।

আর এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘসময় অফিসে বসে কাজ করা। অফিসে টানা ৮-১০ ঘণ্টা বসে থাকতে হয়।

কাজের চাপে হাঁটাহাঁটি করারও সুযোগ মেলে না। ফলে দ্রুত বেড়ে যায় ওজন।

মুখরোচক খাবারে না:
কাজ করার ফাঁকে নানারকম মুখরোচক খাবার খান অনেকেই। পিৎজা, বার্গার, রোল, চাউমিন ইত্যাদি খাবার খেয়ে থাকেন।

এমন খাবার খাওয়ার অভ্যাসে দ্রুত ওজন বাড়ে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন।

দুপুরের খাবার:
সকালে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই টিফিন তৈরি করার সময় পান না। খিদা লাগলে তাই বাধ্য হয়েই বাইরের খাবার খেতে হয়।

নিয়মিত বাইরের খাবার খাওয়ার কারণে বাড়ে ওজন। তাই বাড়ি থেকে দুপুরের খাবার নিতে চেষ্টা করুন।

কাজের ফাঁকে ব্যায়াম:
একটানা ডেস্কে না থেকে মাঝেমধ্যে বিরতি নিন। এ সময় হাঁটাচলা করুন।

প্রয়োজনে চেয়ারে বসেই ব্যায়াম করে নিন। চেয়ারে হেলান দিয়ে না বসে শিরদাঁড়া সোজা করে বসার চেষ্টা করুন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card