সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের ওপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি।
আবহাওয়ার সামুদ্রিক সতর্কবাতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন
বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব কারণে চট্টগ্রাম,
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন,
চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতি কখনো কখনো বাড়ছে। হঠাৎ করে ঝড়ো হাওয়া তৈরি হতে পারে।
বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকলে সেন্টমার্টিন বা দ্বীপ এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,
চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানানো হয়।
আবহাওয়া অফিস জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা চলতে পারে।
আরও পড়ুন :
- ভাইরাল বক্তব্য নিয়ে নিজের অবস্থান খোলসা করলেন মমতাজ!
- যৌন নিপীড়নের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
- আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন সুনেরাহ
- সিলেট সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার প্রতি ২০ হাজার অনুদান
- রাজবাড়ীতে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার
- রাজধানীতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
- কক্সবাজারে জঙ্গল থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
- চাকরিচ্যুত হলেন স্পোটিফাইয়ের ২০০ কর্মী
