পরীমণিকে আমরা যেন ভুল না বুঝি: অপু বিশ্বাস

চিত্রনায়িকা পরীমণি রাজের কাছে শীঘ্রই ডিভোর্স চান বলে জানিয়েছেন, এদিকে রাজের ভাষ্যে, ‘পরীমনির সিদ্ধান্তই চূড়ান্ত’। এতে অভিনেত্রী অপু বিশ্বাস পরীমণিকে ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে অপু বলেন,

‘পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

উল্লেখ্য, পরীমণির সংসার এবার টালমাটাল তার স্বামী রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামলের স্ক্যান্ডাল ফাঁস হওয়ায়।

গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। এরপরই পরীর সঙ্গে রাজের জটিলতা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:

এনএএন টিভি