ডলারের বিপরীতে দর কমল তুর্কি মুদ্রা লিরার

ডলারের বিপরীতে ব্যাপক দর কমেছে তুরস্কের নিজস্ব মুদ্রা লিরার।

বুধবার (৮ জুন) ৭ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে তুর্কি মুদ্রা লিরা। এদিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার মান কমে দাঁড়ায়েছে ২৩ দশমিক ১৭ লিরায়। খবর রয়টার্সের।

ফলে এ বছর লিরার দরপতন হয়েছে ১৯ শতাংশ পর্যন্ত। বেশিরভাগ সময় পরিস্থিতি স্থিতিশীল রাখতে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহার করা হয়েছে।

তাতে গত মাসে তুরস্কের রিজার্ভ কমে দাঁড়ায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

২০২১ সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর আবারও টালমাটাল পরিস্থিতিতে পড়ল দেশটির বাজার।

এ অবস্থায় ব্যবসায়ীরা মনে করছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরে উন্মুক্ত বাজার ব্যবস্থায় প্রবেশ করবে তুরস্ক।

মূলত এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় জয় পাওয়ায় চাপ বাড়ে লিরার ওপর।

এই বছরের বেশির ভাগ সময় ধরে কর্তৃপক্ষ লিরাকে স্থিতিশীল রাখতে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহার করেছে।

এতে গত মাসে তুরস্কের রিজার্ভ কমে চার দশমিক চার বিলিয়ন ডলার স্পর্শ করে। কারণ, নির্বাচনের সময় ডলারের চাহিদা বেড়ে যায় দেশটিতে।

আরও পড়ুন :

এনএএন টিভি