মার্চ মাসে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা।
যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে ২০৩ কোটি (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রমজানের পরিবারের খরচ ও ঈদের কেনাকাটার কারণে এই মাসে বেশি রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ রেমিট্যান্স এসেছে।
ফেব্রুয়ারি মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ বেশি এসেছে গত মাসে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।
এছাড়া আগের বছরের (২০২২ সারের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ বা ১৫ কোটি ৮০ লাখ ডলার।
গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।
আরও পড়ুন:
- বিএনপি সাংবাদিকদের জন্য মায়া কান্না করছে
- আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে?
- নতুন বৈদেশিক কর্মসংস্থান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আমরা সংবাদপত্রের সুখে-দুঃখে আছি: কাদের
- ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের
- চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে নিহত ১
- এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হবে আজ
- চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫
- আইবিএ ’তে ভর্তির আবেদন শেষ ১৮ এপ্রিল
- ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত: প্রভা
- আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
