চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে নিহত ১

রাজধানীর খিলগাঁও বনশ্রীতে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে গিয়ে নুরেজা বেগম নুর জাহান (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ অন্তত তিনজন।

গতকাল শনিবার (০১ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

মৃত নারীর স্বামী মো. চান মিয়া জানিয়েছেন,

শনিবার রাতে এক আত্মীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে তার স্ত্রী নুরেজা বেগম নুর জাহান (৪৫), তার বোন আসমা বেগম (৪২), ভাগ্নি মাজেদা (২৫)

ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরছিলেন। পথে বনশ্রী চারতলা অফিসের সামনে চলন্ত রিকশাটি ভেঙে পড়ে যায়।

এতে তার স্ত্রী নুরেজা বেগম গুরুতর আহত হন। বাকিরা সামান্য আহত হন।

পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে চিকিৎসক নুরেজা বেগমকে  মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card