দাম্পত্য কলহ, ক্যানসার- দিনগুলো আজও ভুলি নি : মনীষা

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা অনেক স্বপ্ন নিয়ে সংসার পেতেছিলেন। কিন্তু একদিন তাসের ঘরের মতো সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের সেই যন্ত্রণাময় দিনগুলোকে ঘিরে কিছু কথা ভাগ করে নিয়েছেন মনীষা

নব্বইয়ের দশকের সেরা বলিউড নায়িকাদের মধ্যে মনীষা কৈরালার নাম অনায়াসে চলে আসে। সু–অভিনেত্রী হিসেবেও তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

মনীষা

কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে তাঁর জীবনে একের পর এক ঝড় আসতে থাকে।

দাম্পত্য কলহ, ক্যানসার—সবকিছু নিয়ে রীতিমতো বিপর্যস্ত ছিলেন মনীষা।

তবে সব ঝড়ঝাপটা সামলে আবার জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন তিনি। এখন একা একা দিন কাটাচ্ছেন এই বলিউড তারকা।

তবে ধীরে ধীরে মনীষা আবার তাঁর ক্যারিয়ারকে গুছিয়ে নিচ্ছেন। কিন্তু বিয়ের সেই যন্ত্রণাভরা দুই বছরের কথা আজও ভুলতে পারেননি তিনি।

এক সাক্ষাৎকারে মনীষা নিজের বিয়ের প্রসঙ্গে বলেছেন, ‘ফেসবুকের মাধ্যমে সম্রাটের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এরপর আমরা একে অপরের সঙ্গে দেখাসাক্ষাৎ শুরু করি।’

‘একদিন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। বিয়ের ছয় মাস পর থেকেই আমাদের মধ্যে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সম্পর্কটা বজায় রাখতে পারছিলাম না।

তাই বিয়ের দুই বছর পর আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

মনীষা

বিয়ের প্রসঙ্গে মনীষা আরও বলেছেন, ‘বিয়ে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তবে তা কোনো দিনই বাস্তবায়িত হয়নি।

তবে এ নিয়ে কাউকে আমি দোষ দেব না, যা ভুল করেছি, তা আমি নিজেই করেছি।

আপনি যদি আপনার বিয়েকে ঘিরে খুশি না থাকেন, তাহলে বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় নেই।

বিয়ের ছয় মাস পর থেকেই আমার স্বামী আমার শত্রুতে পরিণত হয়েছিল। একজন স্ত্রী আর নারীর জীবনে এর চেয়ে বাজে আর কীই–বা ঘটতে পারে।’

কার্তিক আরিয়ান আর কৃতি শ্যানন অভিনীত ‘শাহেজাদা’ ছবিতে মনীষাকে শেষ পর্দায় দেখা গেছে।

আগামী দিনে তাঁকে সঞ্জয় লীলা বানসালির বহু আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে দেখা যাবে।