বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

নতুন করে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার।

উল্লেখ্য, প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে এখনও সাড়ে ১২ টাকা বা তারও বেশি দরে তা বিক্রি হচ্ছে।

দেশে ডিমের মূল্য বেড়ে যাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠান আমদানির অনুমতি চেয়েছিল।

এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন,

বাজারে দর না কমলে সেই অনুমতি দেওয়া হবে। অবশেষে আরও অনুমতি পেলো।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card