জনপ্রিয় কার্টুন শো ‘পোকেমন’-এর কণ্ঠশিল্পী রাচেল লিলিস এর প্রয়াণ ঘটেছে। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর, ‘পোকেমন’ এর সহ-শিল্পী ভেরোনিকা টেলর প্রয়াত রাচেল লিলিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। টেলর বলেন, ‘রাচেল একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী ছিলেন। তিনি ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র, যিনি তার নিজের কণ্ঠস্বর দিয়ে জ্বলে উঠতেন।’
রাচেল লিলিসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাকে নিয়ে ভেরোনিকা টেলর বলেন, ‘রাচেল একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী ছিলেন। তিনি ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র, যিনি তার নিজের কণ্ঠস্বর দিয়ে জ্বলে উঠতেন।’
তিনি আরও বলেন, ‘রাচেল ক্যানসারের সাথে লড়াই করার সময় তিনি যে সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে রাচেল লিলিস মারা গেছেন।’
বলা যায়, ক্যানসারের সঙ্গে লড়াই করে একরকম নিঃশব্দেই চলে গেলেন রাচেল। আর কোনওদিনই শোনা যাবে না তার সুরেলা কণ্ঠস্বর; যেই কণ্ঠ শৈশব থেকে শুনে এসেছে এখনকার প্রজন্ম।
পোকেমনে মিস্টি, জেসি, জেগলিপাফ-এর চরিত্রে ভয়েসওভার দিতেন রাচেল। এছাড়াও রাচেল বিশ্বজুড়ে অনেক অ্যানিমেশন সিরিজ, কার্টুন এবং ভিডিও গেমে তার কণ্ঠ দিয়েছেন, বিশ্বজুড়ে সাফল্য অর্জন করেছেন।
আরও পড়ুন : এক পর্বের জন্য ৫ কোটি রুপি পেয়েছেন অমিতাভ বচ্চন
কণ্ঠশিল্পী ন্যান্সি এবার সাবেকী গানে
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন আজ
