মুক্তির চার দিন আগে, ১৫ সেপ্টেম্বর শুরু হয় ছবিটির অগ্রিম বুকিং। কিন্তু দুই দিনে বিক্রি হয় মাত্র ৩২ হাজার টিকিট। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী উদ্বোধনী দিনের জন্য অগ্রিম-বিক্রয় থেকে মাত্র ৯৯ লাখ রুপি আয় করেছে ছবিটি। জনপ্রিয় কোনো ছবির সিকুয়েলের জন্য এই সংখ্যা বেশ কম। মুক্তির দুই দিনের কম সময় বাকি, কিন্তু অগ্রিম বুকিং এখনো এক কোটি রুপি ছাড়াতে পারেনি।

ছবিতে জগদীশ্বর ‘জলি’ চরিত্রে অক্ষয় ও প্রতিদ্বন্দ্বী জগদীশ ‘জলি’ চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি। অক্ষয়-আরশাদ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি ও অমৃতা রাও। পাশাপাশি গজরাজ রাও ও সীমা বিশ্বাসও অভিনয় করেছেন।

