গানের কনসার্টে অংশ নিতে ইউরোপ গিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
গত শুক্রবার (২৮ এপ্রিল) রাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।
এই ট্যুরে তিনি গান করবেন বেলজিয়াম, প্যারিস ও ইতালিতে। তিনটি স্টেজ শো শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে সংগীতশিল্পী আঁখি বলেন, ‘রোজার মাসে কোনো শো করিনি। ঈদ উপলক্ষ্যে ইউরোপের তিনটি দেশে শো করার বিষয়টি আগেই ফাইনাল করা ছিল। এবার সেগুলো করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি ভ্রমণ হবে।’
এদিকে ঈদ উপলক্ষ্যে এ সংগীতশিল্পীর কণ্ঠে দুটি নতুন গানও প্রকাশ হয়েছে। এগুলোর একটির শিরোনাম ‘কোথায় রেখেছ আমায়’।
এসব গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি সবসময় ভালো গানের পক্ষে, ভিউয়ের নয়।
নিজেও ভালো গান গাইবার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পছন্দ করি।
একটি ভালো গান ঘিরে আমার যে টার্গেট, তা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এটাই আমার প্রাপ্তি।’
আরও পড়ুন:
- অবিশ্বাস্য বিরলতম এক শিশুর জন্ম হলো পাকিস্তানে
- সিলেটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-গাছপালা
- বাংলাবান্ধা স্থলবন্দর অশেষে সচল হলো
- চট্টগ্রামের ইদগাহ এলাকায় আগুন
- যশোরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত
- দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত চলবে মেট্রোরেল
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন
- চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

Comments are closed.