‘কান চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। গতকাল মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ পর্দা উঠেছে এই উৎসবের ৭৭তম আসরের। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।

এরই মধ্যে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠেছে কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন অভিনেত্রী।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেয়েছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এ বছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী।

Comments are closed.