চুপিসারে বিয়ে সারলেন তাপসী

দীর্ঘদিনের প্রেম চুকিয়ে এবার প্রিয় মানুষটির সঙ্গে চার হাত এক হলো ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুর। বর তার দীর্ঘদিনের প্রেমিক ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বো।

জানা গেছে, ২৩ মার্চ উদয়পুরে শিখ এবং খ্রিষ্টান রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি।

খুবই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস। এসময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলোনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তবে খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে পার্টির আয়োজন করবেন। আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তাপসী। এমনকি বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি।

কিছু দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, মার্চের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাপসী-ম্যাথিয়াস। যদিও সেসময় বিষয়টি অস্বীকার করেছিলেন ‘ডানকি’ খ্যাত এই অভিনেত্রী।

২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী-ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা। যদিও তা নিয়ে লুকোচুরি কম করেননি। তবে ২০২১ সালে এ সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী।

ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ২০১২ সালের অলিম্পিকে মেনজ সিঙ্গেলসে রুপা জিতেছিলেন তিনি। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card