আজ ১০ আগস্ট তিন বছর পূর্ণ করল চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে পদ্ম’। ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে দোয়া চাইলেন নায়িকা।শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনি লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’
ঢালিউড অভিনেত্রী পরীমণি ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। দুজনের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে সেই বিয়ে টেকেনি।
শুধু পুণ্যই নয়, পরীমণির ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যাসন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন অভিনেত্রী। ছয় দিন বয়সী সেই কন্যাশিশুর দত্তক নিয়েছিলেন তিনি। তার নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন পরীমণি তার দুই সন্তান নিয়ে রাজকে ছাড়াই একা আছেন। তিনি সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ফেসবুক পোস্টে পরী লেখেন, ‘১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ’
লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি আরও বলেন, ‘শুভ জন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ। ’
পরীমণির ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট পরীমণি ও শরিফুল রাজের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে এই তারকা দম্পতির বিচ্ছেদের পর থেকে মা পরীর সঙ্গেই থাকছে রাজ্য। একটি মেয়েও দত্তক নিয়েছেন চিত্রনায়িকা। বর্তমানে এক ছেলে-এক মেয়েকে নিয়েই পরীর সংসার।

2 Replies to “জন্মদিনে ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি”
Comments are closed.