জাহ্নবী সবাইকে চমকে দিয়ে ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন !

বলিউডের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমকাহিনি অনেকটা রোম্যান্টিক সিনেমার মতোই এগিয়ে যাচ্ছে। মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হন স্টারকিড এই অভিনেত্রী। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’।

কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। ইন্টারনেট সেনসেশন বলে শোবিজ অঙ্গনে তার পরিচিতি। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। তবে নিজেকে বরাবরের মতো সমকামী বলে পরিচয় দিয়ে এসেছেন ওরি।

জাহ্নবী কাপুরের পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এহেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের কাছে। আবার একসময় ওরি নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন। সত্যিই কি তাই?

এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেম প্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, আবার কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেমপ্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই— উনিই আমার স্বামী।

এনএএন টিভি