যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ চলচ্চিত্রটি। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবিটি মাত্র তিনদিনে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পায়।
ছবিটির প্রথম দিনের আয় ১১১০০ ডলার। এর আগে কলকাতার কোনও চলচ্চিত্র এত অল্প সময়ে এই গ্রস কালেকশন করতে পারেনি।
জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী আসলে সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার মুভিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন, এই কথাগুলো আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। এই ছবিটির বিশেষত্ব এটাই।
ছবিটির বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘‘একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে ‘ডিয়ার মা’ দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর আমি মনে করি বাংলা ভাষার যে কোনও চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।’’
জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী আসলে সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার মুভিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন, এই কথাগুলো আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। এই ছবিটির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি।’
ছবিটি প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এই সংখ্যাটা আরও বাড়বে বলে বায়োস্কপ ফিল্মস জানায়।
উল্লেখ্য, ‘অন্তহীন’, ‘অনুরণন’, ‘পিংক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ প্রায় ১০ বছর পর কোনও বাংলা ছবি নির্মাণ করলেন। বর্তমানে নির্মাতা অনিরুদ্ধ ও ছবিটির প্রযোজক ইন্দ্রানী মুখার্জী ‘ডিয়ার মা’র আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন।
