বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ।
ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাকে পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান,
গত দুই দিন কেবিনেই রাখা হয়েছিল তার বাবাকে। শনিবার বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়।
চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছেন তিনি।
৭৯ বছর বয়সী এই কথাসাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে সাহিত্যিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছেন গুণগ্রাহীরা।
সমরেশ মজুমদার ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার জয় করেছেন।
চিত্রনাট্য লেখক হিসেবে জয় করেছেন বিএফজেএ দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ড। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।
করিম বেনজেমা, থিবো কোর্তোয়া, লুকা মদরিচদের ৫১ কোটি ৯০ লাখ ইউরো (৬ হাজার ৪৯ কোটি টাকা) বেতন দিয়ে তালিকায় দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ, যা পিএসজির চেয়ে ২১ কোটি ইউরো কম।
এর পরেই আছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলে রিয়ালের প্রতিদ্বন্দ্বী ক্লাবটি লেভানডফস্কি, গাভি, উসমান দেম্বেলেদের গত অর্থবছরে ৪৫ কোটি ৭০ লাখ ইউরো (৫ হাজার ৩২৭ কোটি টাকা) পারিশ্রমিক দিয়েছে।
তবে স্প্যানিশ লা লিগার মতো ফরাসি লিগ ‘আ’কর্তৃপক্ষও বেতনসীমা-সংক্রান্ত নীতি চালু করায় স্কোয়াড ছোট করতে শুরু করেছে পিএসজি।
এই নীতি জুন থেকে কার্যকর হবে। তার আগেই দি মারিয়াসহ ৮ খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে প্যারিসিয়ানরা।
এ মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়লে ক্লাবটির খরচ অনেকাংশে কমবে।
তখন ধারে অন্য ক্লাবে খেলতে যাওয়া ফুটবলাররা ফিরলেও বেতনসীমা-সংক্রান্ত নীতির শর্ত পূরণ করে তাঁদের নিবন্ধন করাতে কোনো সমস্যা হবে না পিএসজির।
আরও পড়ুন:

Comments are closed.