কারখানায় গ্যাস লিক হওয়ায় ভারতের পাঞ্জাবে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও ১১ জন।
পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই রোববার গ্যাস লিকের এই ঘটনা ঘটে।
দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাদের সঙ্গে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীও যোগ দিয়েছে।
এছাড়া কারখানা ও এর আশপাশের এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।
লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী তিওয়ানা বলেছেন,
“অবশ্যই গ্যাস লিক করে এই ঘটনা ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ৯ জন মারা গিয়েছেন। ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন।”
তিনি আরও জানান,
গ্যাসের উৎস কি, কি ধরনের গ্যাস কারখানায় ছড়িয়েছে তা এখনও জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী তদন্ত করছে।
ম্যাজিস্ট্রেট তিওয়ানা জানিয়েছেন, ওই এলাকা খুব জনবহুল। তাই লোকজন সরিয়ে তা খালি করা হচ্ছে।
এদিকে, এই ঘটনায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান।
টুইটারে তিনি জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটনা দুঃখজনক।
পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সব ধরনের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
- প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আইসিইউতে
- গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক সকালে
- ভারতের জম্মু-কাশ্মিরে ভূমিকম্পের আঘাত
- আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ২৬ দিনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিসন
- প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা
- সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে

Comments are closed.