বিয়ের ১২ বছর পর মা হচ্ছেন রাধিকা

ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।

যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি গোপন ছিল। এ মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।

এনএএন টিভি