বিয়ে করলেন গায়ক মিলন মাহমুদ

গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিজের ফেসবুকে পোস্ট করে মিলন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

এক যুগ আগে মিশ্র অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামের গান গেয়েছিলেন তরুণ গায়ক মুহাম্মদ মিলন। ইমরানের সুর ও সংগীতে তৈরি গানটি বেশ জনপ্রিয়তা পায়। বিভিন্ন মঞ্চে গানটি ইমরানও গেয়ে থাকেন। ‘

প্রসঙ্গত ‘সখী ভালোবাসা কারে কয়’ দিয়ে শুরু। এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card