ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্ট্যাম্প বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্র সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শক্তিশালী অভিনয় আর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির কারণে তিনি দর্শকের মনে অমর হয়ে আছেন।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে বিলি বাড ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও বাফটা—দুই পুরস্কারের মনোনয়ন পান তিনি।
ছয় দশকব্যাপী দীর্ঘ অভিনয়জীবনে তিনি অভিনয় করেছেন বহু আলোচিত ছবিতে। এর মধ্যে রয়েছে দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা: কুইন অব দ্য ডেজার্ট, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ভ্যালকিরিসহ অসংখ্য চলচ্চিত্র।
টেরেন্স স্ট্যাম্পের জন্ম ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে। সাধারণ কর্মজীবী পরিবারের সন্তান তিনি। গ্রামার স্কুলে পড়াশোনা শেষে প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। পরে ড্রামা স্কুলে বৃত্তি পেয়ে যোগ দেন অভিনয়ের জগতে।
১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবিটি তাঁকে এনে দেয় সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব।
পরে একে একে তিনি পর্দায় খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন, ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রে।
ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে।
শন কনারির পর জেমস বন্ড চরিত্রে তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্যাম্প নিজেই বলেছিলেন, ‘আমি আর দ্বিতীয়বার ফোন পাইনি।’
১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার নারী চরিত্রে স্ট্যাম্পের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিটি তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

One Reply to “ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই”
Comments are closed.