লন্ডনের রাস্তায় ভক্তের ওপর চটলেন অক্ষয়

ছুটি কাটাতে লন্ডনে আছেন অক্ষয় কুমার। সেখানে আপনমনে হাঁটছিলেন। এমন সময়ে সেখানে এক ভক্ত আড়ালে ভিডিও ধারণ করছিলেন। তা টের পেয়ে ঘুরে দাঁড়ান বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা। মেজাজ হারান। কড়া ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন। এমনকি ভক্তের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন।

ভিডিওতে দেখা যায়, ধূসর প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস এবং বিনি ক্যাপে স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছেন অক্ষয়। সেই সময়ে এক ভক্ত কাছে গিয়ে অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করেন। বিষয়টি টের পেতেই ঘুরে দাঁড়ান অক্ষয় ।

উত্তেজনার মুহূর্ত তৈরি হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। এরপর ওই ভক্তের সঙ্গেই সেলফি তুলতেও দেখা যায় অভিনেতা। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কবে মানুষ শিষ্টাচার শিখবে? অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয়।

অবশ্য অভিনেতা ক্ষুব্ধ হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়। ওই ভক্তের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এক নেটিজেন লিখেছেন, কবে মানুষ শিষ্টাচার শিখবে? অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয়। আরেক নেটিজেন লিখেছেন, তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে, সবসময় তাদের মুখের ওপর ক্যামেরা ধরতে নেই।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card