বিনোদন অঙ্গনে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে এবার সেই ভালোবাসা এক অন্য মাত্রা পেয়েছে, যেখানে একজন অভিনেত্রীকে রীতিমতো দেবীর আসনে বসিয়ে পূজা করেছেন ভক্তরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূমকেতু’-কে কেন্দ্র করে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে। পশ্চিমবঙ্গেরে বিনোদিনী থিয়েটারের সামনে তার বিশাল পোস্টারকে ঘিরে এই আয়োজন সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি ‘ধূমকেতু’ মুক্তির পর শুভশ্রীর ভক্তদের একটি দল এক অন্যরকম উদযাপনে মেতে ওঠে। তারা অভিনেত্রীর বিশাল পোস্টারে দুধ ঢেলে, ফুল দিয়ে এবং মালা পরিয়ে দেবীর মতো পূজা করেন। এই সময়ে ভক্তদের মুখে একটাই স্লোগান শোনা যায়, “জয় মা শুভশ্রী!” এই দৃশ্যটি বলিউড বা দক্ষিণী তারকারদের প্রতি ভক্তদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। এর আগে অমিতাভ বচ্চন বা রজনীকান্তের মতো তারকাদের নামে মন্দির গড়ার ঘটনাও দেখা গেছে। এবার সেই আবেগের ধারা বইল শুভশ্রীর প্রতি।
শুভশ্রীর এই আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে রয়েছে গত কয়েক বছরে তার ছকভাঙা অভিনয়। ‘পরিণীতা’ থেকে শুরু করে নানা স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে তিনি দর্শকদের হৃদয় জয় করেছেন। কখনও ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে, প্রতিবারই তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। তার এই অভিনয় শক্তিই তাকে সাধারণ অভিনেত্রীর গণ্ডি পেরিয়ে ‘লেডি সুপারস্টার’ খেতাব দিয়েছে। আগামীতে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র মতো পিরিয়ড ড্রামায় তাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন রূপে।
বলা বাহুল্য, শুভশ্রী এখন অনুরাগীদের কাছে একমাত্র ‘লেডি সুপারস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ধূমকেতু। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে দেখা গেল আবেগের এক চূড়ান্ত রূপ! শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, স্লোগান উঠল, ‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার পোস্টার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে।
শুভশ্রী গত কয়েক বছরে একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়শক্তির প্রমাণ রেখেছেন।

One Reply to “ভক্তরা আবেগে পোস্টারে দুধ ঢেলে স্লোগান, ‘জয় মা শুভশ্রী’”
Comments are closed.