স্বামীর বিরুদ্ধে মাত্র ১৫ মাসের দুধের শিশুকে তিনবার মেঝেতে আছাড় মারার অভিযোগ জানিয়েছেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চন্দ্রিকা সাহা।
পুলিশ জানিয়েছেন,
‘অভিনেত্রীর স্বামী অমন মিশ্রা সন্তানের জন্ম নিয়ে একদমই খুশি ছিলেন না। এ কারণে দাম্পত্য কলহের শুরু হয় তাদের মধ্যে।
ছেলের কান্না শুনে ঘরে এসে চন্দ্রিকা দেখতে পান, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
আর পাশেই স্বামী বসা। এরপর সিসিটিভি ফুটেজ দেখতেই ভয়ংকর সত্যিটা সামনে চলে আসে।’
চন্দ্রিকা পুলিশকে জানিয়েছেন,
‘২১ বছর বয়সী অমনের সঙ্গে যখন আলোচনা হয়, তখন সদ্যই ডিভোর্স সম্পন্ন হয়েছে তার।

সম্পর্কে জড়ানোর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। স্বামী অমনের সঙ্গে বয়সের পার্থক্য ২০ বছরের।’
তিনি জানান,
‘অন্তঃসত্ত্বা হওয়ার পর তার গর্ভপাত করাতে চেয়েছিল অমন। কিন্তু তার শারীরিক কিছু জটিলতার জন্য চিকিৎসকরা গর্ভপাত করা যাবে না বলে জানায়। পুত্র সন্তান জন্মের ১৪ মাস পর (গত মাসে) বিয়ে করেন তারা।’
চন্দ্রিকা বলেন,
‘রান্না ঘর থেকে ছেলের কান্না শুনে ঘরে ছুটে আসি। স্বামীর কাছে ছেলেকে রেখে কিচেনে গিয়েছিলাম।
এসে ১৫ মাসের ছেলেকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। তারপর অতি দ্রুত ছেলেকে নিয়ে হাসপাতালে যাই।’
পরে এ তারকা শনিবার ঘরের সিসিটিভি ফুটেজ চেক করেন। তখনই দেখতে পান স্বামী অমন ছেলেকে মেঝেতে সজোরে তিনবার আছাড় মেরেছেন।
এ বিষয়ে বাঙ্গুর নগর থানায় অভিযোগ করেছেন চন্দ্রিকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,
জুভিনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫-এর ৭৫ নম্বর ধারায় অমনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে অভিযুক্ত অমনকে।
আরও পড়ুন :
- রূপগঞ্জে অর্থের বিনিময়ে দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- আখাউড়ায় পুলিশকে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামি গ্রেফতার
- ইউএনডিপি দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করবে
- টাইগাররা বিপাকে পড়েছে তিন ওপেনারকে হারিয়ে
- অসিত কুমারের প্রতি শেষ শ্রদ্ধায় মানুষের ঢল
- অভিনেত্রী ইধিকা মোক্ষম জবাব দিলেন সমালোচকদের
- ইন্টারনেটভিত্তিক বিজ্ঞাপনে ১৫ শতাংশ কর কেটে রাখবে
- আখাউড়ায় পুলিশকে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামি গ্রেফতার
- ফের প্রাণনাশের হুমকি প্রদান সালমান খানকে
- দিব্যা ভারতীর সাথে দুর্ব্যবহার করেছিলেন আমির খান
- বগুড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিনজন রিমান্ডে
- নিহত মুক্তি রানীর বোনকে চাকরি দিলেন জেলা প্রশাসক
- মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

Comments are closed.