অবশেষে ‘স্ক্যান্ডাল’ নিয়ে সরবে ফিরলেন রাজ

শরিফুল রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম সরগরম। এবার এই ‘স্ক্যান্ডাল’ নিয়ে সুনেরাহ’র প্রতিক্রিয়া  পর নীরবতা ভাঙলেন রাজ।

বুধবার (৩১ মে) নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন রাজ। সেখানে লিখেছেন,

‘মানুষ প্রতি মুহূর্তে একটু একটু করে পরিণত হয়। জন্মের পর নিজের পায়ে চলতে শিখতেও কয়েক বছর লেগে যায়।

আর ঠিকঠাক কথা বলা শিখতে লেগে যায় আরও কিছু বছর। কিন্তু এই বলা আর চলার যাত্রা কখনও শেষ হয় না।

তবে এই যাত্রায় আমরা কিছু মানুষের সাথে পরিচিত হই, যাদের সাথে সুখ, দুঃখ, কাজের আলাপ কিংবা কাজহীন দিনের আলাপ, পাগলামী সবকিছুই ভাগ করে নেওয়া যায়।

যাদের সাথে চলার বা কথা বলার বিশেষ কোনো শর্ত থাকে না। শর্ত থাকে কেবল একটাই- সেটার নাম বন্ধুত্ব।’

এরপর রাজ লেখেন,

‘নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না।

যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব।

কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের আড্ডার আলাপ টক অব দ্য টাউনে পরিণত করে।

আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।’

তিনি আরও লেখেন,

‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারও কাছে আছে

অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়।

যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।’

‘আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই।

আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো বলে।

আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’

উল্লেখ্য, মঙ্গলবার হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের ‘স্ক্যান্ডাল’।

এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।

একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন।

একটি ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা?

নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।

এনএএন টিভি

Share this news as a Photo Card