অভিমান ভুলে ফের কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা

রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন তারা।

 বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাদের জীবনে আসে একমাত্র সন্তান ‘সহজ’। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা-রাহুলের সুখের সংসারে অশান্তি শুরু হয়, যা আদালত পর্যন্ত গড়ায়।

শনিবার (৩ সেপ্টেম্বর) আদালত থেকে ছবি শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রাহুল,

তার পর থেকেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷ রাহুল ফেসবুকে লিখেছেন,

‘আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব…নতুন সুযোগ, আবার একসাথে’৷

তবে কি মান অভিমান ভুলে ফের কাছাকাছি এলেন রাহুল-প্রিয়াঙ্কা? অভিমানের বরফ গলে অবশেষে কি জল হলো?

এই প্রশ্নই তুলছেন অনুরাগীরা৷ ছেলে সহজের কথা ভেবেই কি তারা ফের এক হলেন-এমন প্রশ্নই উঠে আসছে৷

ব্যক্তিগত কারণে হামেশাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা সরকার৷ অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে কম জলঘোলা হয়নি৷

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাদা ছিলেন অভিনেত্রী৷ ছেলে সহজের জন্মের পর থেকেই সম্পর্কের মোড় ঘুরে যায়৷

এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, অনেক দিন ধরেই তারা একসঙ্গে আছেন।

তবে আপাতত অভিনেতা বেশির ভাগ সময় মায়ের সঙ্গে থাকেন। আর প্রিয়াঙ্কা নিজের বাবা-মা ও সহজের সঙ্গে।

উইকএন্ডে একসঙ্গে সময় কাটান দু’জন। খুব শিগগিরই প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কিনছেন রাহুল।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে আইনি লড়াই চলছিল। কিন্তু সময় অনেক হিসাব-নিকাশ বদলে দেয়।

এ কথা চলতি বছরে দোলের দিন থেকেই টের পাওয়া যায়। ছেলে সহজকে সঙ্গে নিয়ে একসঙ্গে দোল উৎসবের শুভেচ্ছা জানান তারকা জুটি।

তারপর পরিবারের সঙ্গে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় তাদের।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card