আবারও আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।
হিরো আলম জানিয়েছেন, গত ১৭ এপ্রিল ‘হিরো আলম’ নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গতকাল (১ মে) সন্ধ্যায় তার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা।
আরও পড়ুন:
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- তুর্কি টেকনোফেস্টে বিশ্ব রেকর্ড গড়েছে
- ৮টি দাবি নিয়ে এনডব্লিউইউসি’র মানববন্ধন
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছে
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- এক বছরে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার
- কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
- বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছর
- দুই মাসের অপেক্ষা শেষে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
- সিপিডি কোম্পানিকে পুরোপুরি আওতায় আনার সুপারিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের নতুন অধ্যাপক
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে

Comments are closed.