টলিউডের পর্দায় বর্তমানে গোয়েন্দা, ব্যোমকেশ, ফেলুদাকে নিয়ে হাজার ধরণের কাটাছেঁড়ায় দর্শকরাও এবার তিতিবিরক্ত ! তবে এবার গোয়েন্দা সিনেপ্রেমীদের স্বাদবদল ঘটাতে আসছেন নতুন রহস্যসন্ধানী ছবির মলাট-রোলে আবির চট্টোপাধ্যায়
তাই, এবার নতুন অবতারে সত্যান্বেষণ করতে দেখা যাবে অভিনেতাকে। তিন-তিনটে গোয়েন্দা চরিত্র করার পর এবার কোন ভূমিকায় দেখা যাবে তাকে?
লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বন নতুন সিনেমা তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেখানেই প্রধান ভূমিকায় গোয়েন্দারূপে ধরা দেবেন আবির; যে চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়।
বুধবার প্রকাশ্যে এল ‘বাদামী হায়নার কবলে’ সিনেমার মোশন পোস্টার। শেয়ার করে আবির লিখলেন,
‘নস্টালজিয়ায় ভরপুর আসছে দীপক চ্যাটার্জী। দু-হাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ!’
এই ছবিতে আরও অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় এবং শাঁওলি চট্টোপাধ্যায়ও।
সিনেমার প্রযোজনা করছে এসভিএফ সংস্থার হইচই স্টুডিও।
‘সংশ্লিষ্ট সংস্থা’র ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয়ের ‘ইন্দুবালার ভাতের হোটেল’।
পরিচালকের ফ্রেমে তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন :
- রূপগঞ্জে পাওয়া শিশুর লাশের পরিচয় মিলেছে
- অ্যাম্বুলেন্স ভাড়া নেই; মেয়ের লাশ বাইকে নিয়েই গন্তব্যস্থলে বাবা!
- রুশ হামলায় ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস, যা বলল যুক্তরাষ্ট্র
- ভারত মহাসাগরে চীনা নৌকাডুবি; নিখোঁজ ৩৯
- প্রথমবারের মতো ভয়াবহ আর্থিক সংকটে আর্জেন্টিনা!
- নারায়ণগঞ্জে ফোর মার্ডার: ২ জনের মৃত্যুদণ্ড বহাল
- দেশের আট বিভাগে বৃষ্টির আভাস; কমবে তাপমাত্রা
- লক্ষ্মীপুরে অস্ত্র কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড
- বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত
- অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান সেন্টু
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!
- দীঘিনালা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড; ৬০ দোকান পুড়ে ছাই
- জরুরি ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ
- মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিকাপ; যুবক নিহত
- ঘি ব্যবহারে ত্বকের নানা সমস্যার সমাধান
- কিছু টিপস জেনে নিন রাস্তার কুকুরকে ভয় পেলে
- পরিবার প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা!

Comments are closed.