সিনেমা জগতের সঙ্গে জড়িত আলিয়া ভাটের বাবা-মা। তার স্বামী ও স্বামীর পুরো পরিবার বংশানুক্রমে অভিনয় পেশাকে বেছে নিয়েছেন। তবে মেয়েকে আলিয়া এই জগতে নিয়ে আসতে চান না, এমনটিই জানালেন তিনি।
প্রসঙ্গত, আলিয়ার মায়ের পরিবারের প্রায় সবাই হয় অভিনেতা, নয় পরিচালক।
অপরদিকে, আলিয়ার স্বামী রণবীর কাপুড়ের পরিবার বংশানুক্রমে অভিনয়কে পেশা করেছে। এবার সেই ধারা ভাঙতে চান আলিয়া।
শনিবার (২২ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে উল্লেখ করা হয়,
এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বৈজ্ঞানিকই হবে।’
উল্লেখ্য, গত বছর নভেম্বরে কাপুর পরিবারের ‘ছোটি বহু’ আলিয়া ভাটের কোল আলো করে আসে মেয়ে সন্তান। রণবীর-আলিয়া মেয়ের নাম রাখেন রাহা।
মেয়ের জন্মের চার মাসের মাথায় পুরোদমে কাজ শুরু করছেন আলিয়া। সামনেই অভিনেত্রীর দুটি ছবি মুক্তি পাচ্ছে।
একটি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। অপরটি হলিউডে তার প্রথম ছবি ‘হার্ট অফ স্টোন’।
এদিকে, পেশার কারণে মেয়েকে তেমন ভাবে সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে আক্ষেপ করেছেন আলিয়া।
আরও পড়ুন:
- বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস ৬০ কিলোমিটার বেগে
- আজকের এই চোখের জল আনন্দের
- নারায়ণগঞ্জে মাদকের স্পট বন্ধ করা নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৫
- ১৩ বছরের কিশোরী অহরণের শিকার
- ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জনের প্রাণহানি
- তুরাগ নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- নারায়ণগঞ্জে মাদকের স্পট বন্ধ করা নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৫
- প্রেমের শাস্তি শিরচ্ছেদে

Comments are closed.