পরিণীতি-রাঘব জানালেন তাদের বাগদানের দিনক্ষণ

যত দিন ঘনিয়ে আসছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে।

কিন্তু বলিউড ও রাজনীতির এই নতুন জুটি কিন্তু এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছে। হাজার প্রশ্ন করলেও, বিয়ে নিয়ে তারা কিন্তু কিছুই বলছেন না।

এবার জানা গেল পরিণীতি ও রাঘবের বাগদানের দিনক্ষণ। ১৩ মে বাগদান সারবেন তারা। জায়গাও নির্ধারণ করেছেন অভিনেত্রী।

দিল্লিতেই বাগদান সারবেন বলে মনস্থির করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে পরিণীতি ও রাঘব বিয়ে ও বাগদান নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু হার্ডি সান্ধু কিছু দিন আগেই ফাঁস করে দিয়েছিলেন গোপন কথা।

এর আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে।

রাঘব চাড্ডা মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করলে তিনি তা খারিজ করে দেন এবং মজা করে বলেন,

‘সোশ্যাল মিডিয়ায় এমনিই অনেক জায়গা দখল করে রয়েছো তুমি। আজকের দিনটা চুপ থাকাই শ্রেয়।’

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ-কাণ্ড থেকে।

মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়।

তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card