সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ ও রহস্যে ভরা স্টোরি দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিনি মনে করেন, নীরবতা মানে কোনো শূন্যতা নয় বরং উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।
শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন,
বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘুর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ-সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।

শাকিব আরও লেখেন,
সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রসঙ্গে নিজের কোনো অভিব্যক্তি প্রকাশ করেননি তিনি। তবে এবার সে নীরবতা ভেঙে ভক্তদের বিশেষ বার্তা দিলেন এ অভিনেতা।

2 Replies to “বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়: শাকিব খান”
Comments are closed.