মিসরের বিখ্যাত ফিল্ম স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মিসরের বিখ্যাত ফিল্ম স্টুডিও ‘আল আহরাম’এ ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।

আজ রবিবার স্থানীয় সময় সকালে হয় অগ্নিকাণ্ড।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রমজান উপলক্ষে স্টুডিওটিতে একটি শো শুট হচ্ছিল। সেখানকার সাজসজ্জা থেকেই আগুনের সূত্রপাত।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুরুতর অসুস্থ না হলেও অনেকেই ভুগছেন শ্বাসকষ্টজনিত নানা সমস্যায়। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card