রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন

বিটাউনে ফের সানাই বাজার অপেক্ষা; কেননা বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার চার হাত এক হতে চলেছে শীঘ্রই।

শনিবার (১৩ মে) দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউজে ঘটা করে হয়ে গেল এই জুটির বাগদানের অনুষ্ঠান।

এ দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন নায়িকা।

শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন রাঘব-পরিণীতি। তাদের বিয়ে ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা।

প্রসঙ্গত, একটি সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল রাখব-পরিণীতির। এরপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

ইতিমধ্যে অনেকেই এই জুটির প্রেমকাহিনী শুনেছেন। কখনও রেস্তোরাঁয়, কখনও বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে তাদের। এবার সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন তারা।

আরও পড়ুন:

এনএএন টিভি