ভারতের পাটনার একটি আদালতে ভবনে পুলিশের সামনেই খুনের মামলার এক কারাবন্দি আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় দুই অভিযুক্ত খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা অভিষেক কুমার হত্যাসহ কয়েকটি মামলার আসামি।
তিনি নগরীর বিউর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা ছিল।
এদিন অভিষেক কুমারকে দানাপুর আদালতে নিয়ে যাওয়ার সময় দুজন লোক তার ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে।
এ সময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই খুনিদের মোকাবিলা করে পুলিশ তাদের গ্রেফতার করে।
ওই এলাকা থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা মুজাফফরপুরের।
পাটনা পশ্চিমের পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার বলেন, হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
হত্যার জন্য কারা তাদের পাঠিয়েছে এবং এ খুনের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, ২০১৯ সালেও দানাপুর আদালতের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
বিচারাধীন বন্দিদের আদালতে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করলে তিনি নিত হন।
আরও পড়ুন :
- নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে; শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও
- খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা
- চকরিয়ায় পুলিশের অভিযানে ৩টি এলজি বন্দুক উদ্ধার
- যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পলাতক: তথ্যমন্ত্রী
- স্কুলে থাকছে না বার্ষিক পরীক্ষা

Comments are closed.