হামাস যুদ্ধ-বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাবে সাড়া দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার (১২ জুন) দোহায় মূল মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে আলোচনার জন্য গিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের চার-দেশের সফরের মধ্যে ব্লিঙ্কেন কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। হামাস তাদের বার্তা কাতারের কাছে পৌঁছে দিয়েছে।
হামাস যুদ্ধ-বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাবে সাড়া দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার (১২ জুন) দোহায় মূল মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে আলোচনার জন্য গিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের চার-দেশের সফরের মধ্যে ব্লিঙ্কেন কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। হামাস তাদের বার্তা কাতারের কাছে পৌঁছে দিয়েছে। আরএফআই এর তথ্য।
বাইডেনের পরিকল্পনায়, জনসংখ্যাপূর্ণ প্রধান এলাকা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এতে ছয় সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, আলোচকরা একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির এই মেয়াদ আরো বাড়ানো হবে। মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, তারা হামাসের বক্তব্য ‘মূল্যায়ন’ করছে।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আশা করেছিলেন, অবিলম্বে সম্পূর্ণ চুক্তি গ্রহণ করার পরিবর্তে হামাস অন্তত কিছু পরিবর্তনের জন্য জোর দেবে। সেখানে ইসরায়েলের সঙ্গে পার্থক্য দূর করার জন্য যথেষ্ট সাধারণ ভিত্তি আছে কি-না সেটা দেখতে চান। বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে বাইডেন এমন একটি যুদ্ধের সমাপ্তি ঘটাতে আগ্রহী।
ব্লিঙ্কেন মঙ্গলবার ইসরায়েলে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনায় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, যদিও ইসরায়েলি সরকারের উগ্র-ডানপন্থী সদস্যরা আনুষ্ঠানিকভাবে এটি সমর্থন করেনি। ব্লিঙ্কেন মঙ্গলবার হামাসের গাজা-ভিত্তিক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে এই প্রস্তাব মেনে নেয়ার জন্য বলেছেন।
