ট্রাম্পকে ‘গুন্ডা’ বললেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ওয়েভার বলেন, ট্রাম্প যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে। সে আসলেই একটা গুন্ডা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ট্রাম্পের আচরণ একপাক্ষিক বলেও ইঙ্গিত দিয়েছেন ওয়েভার। বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।

ওয়েভার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিক গুরত্বপূর্ণ মিত্র। একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না। এএফপি।

এনএএন টিভি

Share this news as a Photo Card