প্রদীপ জ্বালিয়ে হোয়াইট হাউসে দীপাবলীর সূচনায় বাইডেন

ধূমধাম করে হোয়াইট হাউসে পালন করা হল ২০২২ সালের দিওয়ালির অনুষ্ঠান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠান পালন হলেও প্রথমবার এত ধুমধাম করে পালন করা হল দিওয়ালির অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ বিশিষ্ট জনেরা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুষ্ঠানে শামিল থেকে আতসবাজি ফাটাতেও দেখা গিয়েছে। প্রায় ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের দিওয়ালি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নাচ গানে মেতে উঠেছিলেন হোয়াইট হাউসে উপস্থিত সকলেই।