বিয়ে না করে পালিয়ে যাওয়ার সময় বরকে মণ্ডপে ফেরালেন কনে!

আড়াই বছর প্রেম; অতঃপর বিয়ে করার সিদ্ধান্ত নেন এক যুগল। সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের দিনে সেজেগুজে মণ্ডপে অপেক্ষা করছেন কনে; তবে সময় পেরিয়ে যাবার পরেও  বরের দেখা মিলছিলো না। একপর্যায়ে  কনে বুঝতে পারেন, বর আসার কোনো সম্ভাবনা নেই।

এমন অবস্থায় বিয়ের পোশাক পরে বরকে খুঁজতে কনে নিজেই বেরিয়ে পড়েন।

২০ কিলোমিটার ধরে ছুটোছুটির পর বরকে খুঁজে পান এবং তাঁকে মণ্ডপে ফিরিয়ে আনেন। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলিতে ঘটেছে এমন ঘটনা।

কনে যখন বরকে ফোন দিলেন, তখন বর বলেছেন, তিনি বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁর মাকে আনতে গেছেন। তবে বরের কথাটি কনের বিশ্বাস হয়নি। তিনি বরকে খুঁজতে থাকেন।

পরে বারেলি শহরের সীমানার বাইরের একটি পুলিশ স্টেশনের কাছে বাসের ভেতর বরকে খুঁজে পাওয়া যায়।

দুই ঘণ্টা ধরে আলাপ-আলোচনার পর কনে, তাঁর পরিবার এবং বরের পরিবার মিলে বরকে মন্দিরে নিয়ে যায়।

বরের পরিবার বিয়েতে সম্মতি জানায় এবং বারেলি শহরের বাইরের একটি মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সাধারণ পোশাকে থাকা বর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো সারছেন আর পরিবারের সদস্যরা তা দেখছেন।

বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই নারীকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় অনেকে ওই বরের সমালোচনা করছেন। আবার বরকে বিয়ের আসরে ফিরিয়ে আনায় কনের সাহসিকতারও প্রশংসা করছেন তাঁরা।

আরও পড়ুন :

Share this news as a Photo Card