মদ খেতে নিষেদ করায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁতে রোজ মদ খেয়ে বাড়ি আসতেন স্বামী। এই অবস্থায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন তিনি। যে কারণে স্বামীকে মদ খেতে নিষেধ করেছিলেন স্ত্রী। কিন্তু স্ত্রীর নিষেধ মানতে রাজি নয় স্বামী। এমনকি এ নিয়ে ঝগড়ার মধ্যেই রেগে গিয়ে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারেন স্বামী।

শুক্রবার (৮ মার্চ) স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁতে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অলোক প্রিয়দর্শী জানান, অভিযুক্ত মুনিশ সাক্সেনা বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন। তখন ভুক্তভোগী শ্যানো তাকে মদপান করা থেকে বিরত করার চেষ্টা করেন।

এ সময় মুনিশ সাক্সেনা ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে তার স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুনিশের মা তার ছেলের স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।

এ ঘটনা দেখে মুনিশের সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শ্যানোর মরদেহ উদ্ধার করে।

অলোক প্রিয়দর্শী বলেন, ‘ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মুনিশের মায়েরও চিকিৎসা চলছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’

 

এনএএন টিভি

Share this news as a Photo Card