মাশহাদে পৌঁছেছেন রাইসির পরিবার, বিকালেই দাফন

ইরানের মাশহাদ শহরে পৌঁছেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পরিবারের সদস্যরা। এই শহরেই শেষ জানাজা পর চির নিদ্রায় শায়িত হবেন রাইসি।

স্থানীয় সময় দুপুর ২টায় মাশহাদে রাইসির জানাজা হবে।

বৃহস্পতিবার বিকালে রাইসিকে রাজাভি মাজারে সমাহিত করার হবে। আজ সকালে দক্ষিণ খোরাসান প্রদেশে রাইসিকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় আট সঙ্গীসহ প্রাণ হারান ইব্রাহিম রাইসি। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাকে বিদায় দেয়ার অনুষ্ঠান।

এনএএন টিভি